Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিয়োগের ১৮ দিন পরও চুয়েট ক্যাম্পাসে যেতে পারেননি ভিসি, দায়িত্ব হস্তান্তর নিয়ে বিতর্ক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম দায়িত্ব নেওয়ার ১৮ দিন পর পরও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। এই অচলাবস্থার মধ্যেই তিনি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দিয়েছেন। আগামী ১১ ও ১২ অক্টোবর অধ্যাপক আরাফাত রহমান এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়টির চলমান সংকটের মধ্যে এভাবে দায়িত্ব হস্তান্তর করা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ১০ অক্টোবর বিকেলে ইউজিসির একটি সভায় যোগ দিতে ঢাকায় যাওয়ার কথা রয়েছে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের। ১১ ও ১২ অক্টোবর ওই সভায় উপস্থিত থাকার কথা থাকায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে তিনি এই রুটিন দায়িত্ব হস্তান্তর করেছেন। ১৩ অক্টোবর কর্মস্থলে ফেরার আগ পর্যন্ত অধ্যাপক আরাফাত রহমান এ দায়িত্ব পালন করবেন। গত ৯ অক্টোবর ই-মেইলের মাধ্যমে তাকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

চুয়েট আইন অনুযায়ী, উপাচার্যের অনুপস্থিতি বা দায়িত্ব পালনে অসমর্থতায় উপ-উপাচার্য, অথবা তিনি না থাকলে ট্রেজারার বা জ্যেষ্ঠতম ডিনের দায়িত্ব পাওয়ার কথা। তবে আইন অনুযায়ী কোনো অনুষদের ডিনকে দায়িত্ব না দিয়ে একজন বিভাগীয় প্রধানকে দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে উপাচার্য জানান, যেকোনো একজন অধ্যাপককে দায়িত্ব দিলেই হয়, ডিনদেরকেই দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আরাফাত রহমান জানান, তিনি যেখানে থাকবেন সেখান থেকেই রুটিন কাজ পরিচালনা করবেন।

এদিকে চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন ১৮তম দিনে গড়িয়েছে। চুয়েট শিক্ষক ও কর্মচারী সমিতিও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত রেখেছে। গত ২১ সেপ্টেম্বর আগের উপাচার্যকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হয়। উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিয়োগের ১৮ দিন পরও চুয়েট ক্যাম্পাসে যেতে পারেননি ভিসি, দায়িত্ব হস্তান্তর নিয়ে বিতর্ক

সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬