Dhaka ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

বলিউডে নিজেকে ‘নাম্বার ওয়ান’ অভিনেত্রী দাবি করলেন কারিনা

  • সর্বশেষ হালনাগাদ : ০২:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বলিউডে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের টিজারে হাজির হয়ে নিজেকে সমসাময়িক সময়ের এক নম্বর অভিনেত্রী হিসেবে দাবি করেছেন। স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতে তাঁর এই মন্তব্যে বিনোদনপাড়ায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

দীর্ঘ বিরতির পর করণ জোহরের চ্যাট শোতে আবারও দম্পতি হিসেবে একসঙ্গে দেখা গেল সাইফ ও কারিনাকে। করণের প্রশ্নের জবাবে কারিনা আত্মবিশ্বাসের সঙ্গে নিজের শীর্ষ অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিপরীতে সাইফ রসিকতা করে বলেন যে, অন্য অভিনেত্রীদের প্রশংসা করতেও কারিনার কুণ্ঠাবোধ থাকা উচিত নয়।

২০০৪ সালে শুরু হওয়া বহুল আলোচিত ‘কফি উইথ করণ’ শোটির এটি শেষ সিজন হতে যাচ্ছে বলে সঞ্চালক ও নির্মাতা করণ জোহর আগেই ঘোষণা দিয়েছেন। চলতি সিজনে ইতোমধ্যেই একাধিক শীর্ষ তারকা ও বিতর্কিত ব্যক্তিত্বরা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।

জনপ্রিয়

বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বলিউডে নিজেকে ‘নাম্বার ওয়ান’ অভিনেত্রী দাবি করলেন কারিনা

সর্বশেষ হালনাগাদ : ০২:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬