Dhaka ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাবির এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে মো. জাকির হোসেন, এফসিএস সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে মেহেদী হায়দার চৌধুরী সভাপতি এবং এইচ এম নুরুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সহসভাপতি নির্বাচিত হওয়া মো. জাকির হোসেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর একজন ফেলো সদস্য। এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী এবং নির্বাচন কমিশনের অন্য সদস্যরা।

জনপ্রিয়

পোশাক খাতের শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রমাণ মিলল

ঢাবির এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

সর্বশেষ হালনাগাদ : ০১:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬