Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

এক মাসের ব্যবধানে দেশের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম প্রায় দেড় টাকা বৃদ্ধি পাওয়া এবং খোলাবাজারে দর ১২৮ টাকা ৫০ পয়সায় পৌঁছানোর প্রেক্ষাপটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার ধারণক্ষমতা (এনওপি) ইতিবাচক থাকা সত্ত্বেও দর বৃদ্ধির বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

সব ব্যাংকের এমডিদের সঙ্গে আয়োজিত বৈঠকে গভর্নর জানান, বাজারে ডলারের সরবরাহে বড় কোনো ঘাটতি নেই এবং নতুন করে হঠাৎ চাহিদাও তৈরি হয়নি। এই অবস্থায় ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার সুযোগ নেই। কোনো অসাধু পক্ষ যেন কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য ব্যাংকারদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মূল বৈঠকটি ছিল নন-রেসিডেন্ট টাকা কনভার্টিবল অ্যাকাউন্ট (এনআরসিটিএ) চালুর বিষয়ে প্রবাসীদের উৎসাহিত করার ওপর। তবে ডলারের দর নিয়ে কৃত্রিম ঊর্ধ্বগতি যাতে না ঘটে, সে ব্যাপারে ব্যাংকগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। চাহিদা ও জোগানের স্বাভাবিক নিয়মে দর বাড়লে তাতে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি নেই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সম্প্রতি আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে, যা অক্টোবরের শুরুতে ছিল ১২২ টাকা ৯২ পয়সা। তবে ব্যাংকিং সূত্রে জানা গেছে, ঘোষিত হারের চেয়ে বাস্তবে গ্রাহকদের থেকে অতিরিক্ত এক থেকে দুই টাকা বেশি নেওয়া হচ্ছে।

বৈঠক শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, এনআরসিটিএ হিসাব জনপ্রিয় করার বিষয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। একই সঙ্গে গভর্নর ডলার বাজারকে স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য যেকোনো কৃত্রিম অস্থিরতা রোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয়

বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর

সর্বশেষ হালনাগাদ : ০১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬