Dhaka ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

এইচএসসিতে চরম ফল বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই ফেল করেছেন। পাসের হার মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশ হওয়ায় কলেজটির এই চরম ফল বিপর্যয়ের প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রদল।

সোমবার সকালে উপজেলা ছাত্রদলের নেতারা কলেজের অফিস রুমে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং এই পরিস্থিতির প্রতিবাদ জানান।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী বলেন, পরীক্ষার এমন বিপর্যয়ের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফলের প্রত্যাশায় তাঁরা ফুল দিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

এইচএসসিতে চরম ফল বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬