ঢাকার একটি হোটেলে দেশের ২শিরোনামের পার্টনার স্কুলের প্রধান ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের অংশগ্রহণে ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘমেয়াদি শিক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে শিক্ষক ও বিদ্যালয়গুলোর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
এবারের আয়োজনে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে স্কুলগুলোকে ‘ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস অ্যাওয়ার্ডস ২০২৬’ প্রদান করা হয়। ক্লাইমেট অ্যাকশন, ডিজিটাল লার্নিং এক্সিলেন্স, ইক্যুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন (ইডিআই), লিডারশিপ ইন টিচিং, সেফগার্ডিং এবং ওয়েলবিইং ক্যাটাগরিতে স্বাধীন বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে অংশ নেওয়া স্কুলপ্রধানরা আধুনিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা, পাঠদান ও মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ জানান, এই নেটওয়ার্ক কেবল আন্তর্জাতিক সনদ অর্জনের মাধ্যম নয়, বরং এটি শিক্ষকদের একটি গতিশীল পেশাগত কমিউনিটি, যা শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দানে কাজ করে যাচ্ছে।


























