Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন মেধাবী শিক্ষার্থী ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য দেশের মর্যাদাপূর্ণ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৪৬৯ জন কৃতি শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যার মধ্যে যবিপ্রবির এই শিক্ষার্থীরা স্থান লাভ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষের জন্য যবিপ্রবি থেকে যারা মনোনীত হয়েছেন তাঁরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মন্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের মো. ইসমাইল এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান।

অন্যদিকে, ২০২০ শিক্ষাবর্ষের জন্য স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন—কেমিকৌশল বিভাগের রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোছা. শামিমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জারিন খান মুন।

এছাড়াও, ২০২১ শিক্ষাবর্ষের জন্য মনোনীত হয়েছেন—পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোছা. শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎকর্ষ সাধনে ও মেধাবিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে এই মর্যাদাপূর্ণ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে দেশের মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই স্বীকৃতি প্রদান করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত

সর্বশেষ হালনাগাদ : ১০:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬