Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মোংলায় বন্ধ হওয়া মদের দোকান ফের চালু, জনমনে অসন্তোষ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

বাগেরহাটের মোংলায় মাদকের বিস্তার, জুয়া ও চুরির ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নে ইয়াবা ও গাঁজার কেনাবেচা বৃদ্ধির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এর মধ্যে পৌরসভার মাদ্রাসা রোডের একটি বাংলা মদের দোকানকে কেন্দ্র করে জোর আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের তোপের মুখে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কিছুদিন আগে দোকানটি বন্ধ করা হলেও তা আবার চালু করা হয়েছে। শর্ত ভেঙে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে মদ বিক্রি ও অনিয়মের অভিযোগ তুলেছেন অধিবাসীরা।

অভিভাবক ও এলাকাবাসী জানান, যুবসমাজ মাদকের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের নিয়মিত টহল ও কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মোংলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশি অবস্থান কঠোর। কোনো অপরাধী বা তাদের মদদদাতাকে ছাড় দেওয়া হবে না। এলাকায় নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোংলায় বন্ধ হওয়া মদের দোকান ফের চালু, জনমনে অসন্তোষ

সর্বশেষ হালনাগাদ : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬