Dhaka ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানের ধারাবাহিকতায় এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তার নামে বিভিন্ন ব্যাংকে হিসাবের সন্ধান পাওয়া যায়। এসব হিসাবের অর্থ স্থানান্তরের চেষ্টা চলছে—এমন তথ্যের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধ

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬