Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফরিদপুরে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে অনলাইন গেমের উল্লেখ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে ব্র্যাক এনজিওর হিসাব কর্মকর্তা অলিপ বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ময়েনদিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে অনলাইন গেমের কথা উল্লেখ করে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

নিহত অলিপ বিশ্বাস মাগুরা জেলার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা এলাকায় ব্র্যাকের একটি শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং প্রায় দশ মাস আগে ওই প্রতিষ্ঠানে যোগ দেন। তিনি ময়েনদিয়ার শ্রীনগর এলাকার সীতানাথ সাহার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিপের সঙ্গে ওই বাড়িতে ব্র্যাকের আরেক কর্মী ভাড়া থাকতেন। ওই সহকর্মী ছুটিতে বাড়ি যাওয়ায় ঘটনার সময় অলিপ একাই ছিলেন। সকালে সহকর্মী ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরে প্রবেশ করে অলিপকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা লিপিকা সাহা জানান, অলিপ ও আরেকজন তাদের বাড়ির পাশে সীতানাথ সাহার বাড়িতে ভাড়া থাকতেন। একজন ছুটিতে বাড়ি গিয়েছিলেন এবং সকালে ফিরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা ঘরে প্রবেশ করে অলিপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তিনি জানেন না।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অলিপের লাশ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া যায়।

চিরকুটে লেখা ছিল: ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী। অনলাইন গেমের কারণে আজ আমার জীবন দিতে হলো, বোন আমাকে মাপ করে দিছ। তোদের কথা না শোনার কারণে আজ আমার জীবন দিতে হলো। বাবা মার কথা খুব মনে পড়ছে। আমি আমার জীবনের পরাজয় মেনে নিতে পারলাম না। তাই জীবন দিয়ে শেষ করলাম।’

পুলিশ জানিয়েছে, চিরকুটে অনলাইন গেমের কথা উল্লেখ থাকলেও, অনলাইন গেম বা জুয়া তার মৃত্যুর প্রকৃত কারণ কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর ব্র্যাকের রিজিওনাল অ্যাকাউন্টস ম্যানেজার জয়ন্ত হালদার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং অলিপকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে অনলাইন গেমের উল্লেখ

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬