Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া আরিফ মিয়া ওরফে সালমান (১৯) হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসুন্ধা নদী থেকে নিহতের কঙ্কালের বিভিন্ন অংশ ও পরনের গেঞ্জি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মে সন্ধ্যায় সালমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন পরিবারের পক্ষ থেকে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, পূর্বপরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে।

পরে নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাকিব (১৮), মাফি (১৫), রফিক (৪০) ও রমজান মিয়া (৩৫) নামে চারজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার পর মরদেহ নরসুন্ধা নদীর কচুরিপানার নিচে লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো স্থানে অভিযান চালিয়ে নিহতের গেঞ্জি, মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশের ৭৭টি হাড় উদ্ধার করা হয়। নিহতের বাবা উদ্ধার হওয়া গেঞ্জি দেখে ছেলেকে প্রাথমিকভাবে শনাক্ত করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬