Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় সংস্কার জরুরি: আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বর্তমান বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে হলে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী ও গভীর সংস্কার আনা অপরিহার্য বলে মত প্রকাশ করেছেন দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই সময়ে বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধের মেলবন্ধন ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) প্রফেসর ড. এম এইচ খান মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এইউএসটি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইনস ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএসআইএম-এর উপাচার্য অধ্যাপক দাতো’ টি এস ড. শরিফুদিন বিন মো. শারানী বলেন, মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশ বিপুল মানবসম্পদসমৃদ্ধ একটি দেশ। তবে এই বিশাল জনগোষ্ঠীকে কার্যকর সম্পদে রূপান্তর করতে হলে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মেলবন্ধন প্রয়োজন। ধর্মীয় মূল্যবোধের মৌলিক দিকগুলোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পারদর্শী গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমেই একটি ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন। এছাড়া সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘জ্ঞান সমন্বয় এবং চতুর্থ শিল্প বিপ্লব’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের (আইআইআইটি) প্রধান নির্বাহী ও হার্ভার্ডের গবেষক অধ্যাপক ড. ওমর হাসান কে কাসুলে সিনিয়র। সাবেক আইইউটি ও এইউএসটি উপাচার্য এবং বিআইআইটির বিশিষ্ট ফেলো অধ্যাপক ড. মুহাম্মদ ফজলী ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় সংস্কার জরুরি: আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬