Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় মোবাইল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে মো. রিয়াজ (২১) নামে এক যুবককে গাছের বাটাম ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বারদোনা এলাকায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত রিয়াজ দুই দিন পর শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে রিয়াজকে কয়েকজন মিলে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ‘মোবাইল চুরির অভিযোগে রিয়াজকে মারধর করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাকে গাছের বাটাম ও লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে রিয়াজ আদৌ মোবাইল চুরি করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। সংবাদ পড়ুন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় মোবাইল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যা

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬