Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সব জেলা ও উপজেলায় বিয়ামের শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণ করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

গুণগত শিক্ষার বিস্তার ঘটাতে বর্তমানে পরিচালিত ৪৭টি বিয়াম প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী ও কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

রাজধানীর হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার বৈষম্য দূর করতে অভিন্ন পোশাক ও মধ্যাহ্নভোজ কার্যক্রম চালু করা হয়েছে। এ ছাড়া অতীতে নেওয়া বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তি ব্যবস্থার কারণে আজ প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রাখছেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নিত্যপণ্যের বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ, প্রবাসী আয় ও রপ্তানি বাণিজ্য বৃদ্ধি এবং প্রায়োগিক শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে।

শিক্ষার্থীদের উপদেশ দিয়ে তিনি বলেন, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অযথা সময় অপচয় না করে পড়াশোনায় গভীর মনোযোগী হতে হবে। স্মার্টফোনের অতিব্যবহার পরিহার, সন্ধ্যার পর বাইরে অযথা ঘোরাঘুরি না করা এবং মাদকের করাল গ্রাস থেকে দূরে থেকে মানবিক গুণসম্পন্ন প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের অনুকূলে থাকা জনমিতিক সুবিধার (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সদ্ব্যবহার করে আজকের মেধাবী প্রজন্মই দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেবে। শুধু ভালো ফলের পেছনে না ছুটে মানবিক মূল্যবোধ ধারণ, সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং কিশোর অপরাধ ও মাদক থেকে মুক্ত থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সব জেলা ও উপজেলায় বিয়ামের শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণ করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬