Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও র‍্যাগ ডে বন্ধে মাউশির কঠোর নির্দেশনা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের থাবা প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, ইভটিজিং নির্মূল এবং ‘র‍্যাগ ডে’-র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

একইসঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এসব সার্বিক কার্যক্রমের লিখিত অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ প্রদান করা হয়েছে।

মাউশি থেকে জারি করা বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং শিক্ষার্থীদের সামনে নিয়মিত প্রদর্শন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইভটিজিং প্রতিরোধে স্থায়ী কমিটি গঠন এবং র‍্যাগ ডে উদযাপনের নামে যেকোনো অশালীনতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা কঠোরহস্তে দমন ও বন্ধ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, রাতে যেন শিক্ষার্থীরা অপ্রয়োজনে বাইরে না ঘুরে পড়ালেখায় মনোযোগী হয়, সেজন্য বিদ্যালয়গুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশ, সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজন ও প্রচারপত্র বিলি করতে হবে।

মাউশির পক্ষ থেকে তৈরি করা নির্দিষ্ট ছক অনুযায়ী আঞ্চলিক পরিচালকদের আওতাধীন জেলার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশের সংখ্যা এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার গৃহীত উদ্যোগের পরিসংখ্যান একত্রিত করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে মাউশির ই-মেইলে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও র‍্যাগ ডে বন্ধে মাউশির কঠোর নির্দেশনা

সর্বশেষ হালনাগাদ : ১১:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬