Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চবিতে নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার চবি শাখা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪০০ নবীন ছাত্রী অংশ নেন, যাদের মধ্যে ১৫ জন ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এবং ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সংগঠন বিভাগের দায়িত্বশীল ডা. রিফাহ রায়হানা।

বক্তারা নবীন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, নিয়মিত জ্ঞানচর্চা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ অর্জন সম্ভব। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়জীবনে আবাসন, পড়াশোনা কিংবা ব্যক্তিগত সমস্যায় কোনো ছাত্রী যেন নিজেকে একা মনে না করেন, সে লক্ষ্যে সংগঠনটি তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চায়। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করাও সংগঠনটির অঙ্গীকার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চবিতে নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা

সর্বশেষ হালনাগাদ : ০১:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬