Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: ২ আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

মঙ্গলবার রাতে মহানগরীর খানজাহান আলী থানার মহেশ্বরপাশা ও ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাজমীর ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি আকাশ (২২) এবং ৪ নম্বর আসামি সাকিবকে (২১) গ্রেপ্তার করা হয়।

আকাশ খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং সাকিব দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটের সামনে ‘তন্বী স্টোর’ নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর তাকে এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে গ্রেপ্তার দুই আসামিসহ অন্যরা মারধর করে গুরুতর জখম করেন। পরে তাকে কুয়েট ক্যাম্পাস মেডিকেলের সামনে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

পরে মামলার ১ ও ২ নম্বর সাক্ষী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সাজমীরের মৃত্যু হয়। এ ঘটনায় তার মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: ২ আসামি গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০১:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬