Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্ঘাটন, চালক গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় ধানখেত থেকে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত শিক্ষার্থীর ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।

শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া জানান, গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাজমিনকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে যান সুমন। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। এরপর নিহতের হাতব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানখেতে ফেলে পালিয়ে যান অভিযুক্ত।

পুলিশ জানায়, অভিযুক্ত সুমন বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের ঝোপে মোবাইল ফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন। এর আগে গত বৃহস্পতিবার লালমাইয়ের জগৎপুর উত্তরপাড়া গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চালককে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্ঘাটন, চালক গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১২:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬