Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক ড. মেহেদী মাসুদ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছেন ব্রুনাইপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ মেহেদী মাসুদ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্ট’ তালিকাসহ একাধিক বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

ড. মেহেদী মাসুদ বর্তমানে ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির ইসলামিক অর্থনীতি ও ফিন্যান্স অনুষদে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবেশ সংরক্ষণ, সার্কুলার ইকোনমি ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনা করছেন।

গবেষণার প্রভাব ও উদ্ধৃতি বিশ্লেষণের ভিত্তিতে স্ট্যানফোর্ড ও এলসেভিয়ারের বৈশ্বিক তালিকায় স্থান ছাড়াও SciRank Global-এর ২০২৫ সালের রেজিস্ট্রিতে বিশ্বের শীর্ষ ৫ শতাংশ গবেষকের মধ্যে জায়গা পেয়েছেন তিনি। একই সঙ্গে Scholarly Index-এর র‍্যাঙ্কিং অনুযায়ী পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন ক্যাটাগরিতে তাঁর অবস্থান ১৫৭তম।

আন্তর্জাতিক জার্নালে তাঁর ১২০টিরও বেশি নিবন্ধ এবং দুটি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। গুগল স্কলার তথ্য অনুযায়ী তাঁর গবেষণার উদ্ধৃতি ৭ হাজার ৩৯৫টি অতিক্রম করেছে। মালয়েশিয়ার ‘iRECYCLE-Malaysia’ গবেষণায় কাজের পাশাপাশি তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও আসিয়ানের বিভিন্ন গবেষণা প্রকল্পে পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন।

এই স্বীকৃতিকে সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল আখ্যা দিয়ে ড. মেহেদী মাসুদ জানান, টেকসই উন্নয়ন কেবল পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি ভবিষ্যতের সামাজিক কল্যাণের সঙ্গেও সম্পৃক্ত। ঝালকাঠির রাজাপুরে নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে এলাকাতেও বিভিন্ন কল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন এই গবেষক।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক ড. মেহেদী মাসুদ

সর্বশেষ হালনাগাদ : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬