নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে ক্রিল লেন্ডার নামের ১৮ বছর বয়সী এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে রেলস্টেশনের প্ল্যাটফর্মে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ক্রিল লেন্ডার জানান, তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার হয়ে নাটোরে পৌঁছান। নাটোর থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত দিয়ে তাঁর ভারতে যাওয়ার কথা ছিল। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তাঁর কাছে এসে টিকিট কেটে দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করে। একপর্যায়ে সুযোগ বুঝে ওই যুবক ল্যাপটপ ও ক্যামেরাসহ তাঁর ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
can
can
ঘটনার পর ভুক্তভোগী পর্যটক নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে শনাক্ত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাচ্ছে।


























