Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২০২৭ সালের কারিকুলামে খেলাধুলা ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তি

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের মেধা ও মননের পরিপূর্ণ বিকাশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেছেন যে, পড়াশোনা ও খেলাধুলা মূলত মুদ্রার এপিঠ-ওপিঠ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গেও যুক্ত থাকতে হবে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই; তাই পরাজয়কে হতাশাজনক না ভেবে বরং তা স্বাভাবিকভাবে গ্রহণ করে তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সফল হওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে। আগামী প্রজন্মের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ২০২৭ সালের নতুন শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি জানান যে, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আনন্দময় ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজের সভাপতিত্বে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২০২৭ সালের কারিকুলামে খেলাধুলা ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তি

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬