Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দল ও অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে রাখতে বিএনপি-জামায়াতের প্রতি টিআইবির আহ্বান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে, ক্ষমতার সহিংস লড়াই বন্ধে নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে টিআইবি জানায়, গণমাধ্যমের খবর অনুযায়ী ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার ঘোষণা দিয়েছে এবং ছাত্রদলও তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিকরা দোষীদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলা জনগণের তথ্য পাওয়ার অধিকারকে খর্ব করে। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে এই হামলার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহতদের চিকিৎসা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

ড. জামান আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহায়ত্ব ও পুলিশের নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে কেবল দোষীদের শাস্তি দিলেই এই সংকটের সমাধান হবে না। রাজনৈতিক দলগুলোর আমূল সংস্কার ও আত্মশুদ্ধি ছাড়া মুক্ত গণমাধ্যম ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়। তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত কমিটি বা সাংগঠনিক ব্যবস্থার মতো লোক-দেখানো পদক্ষেপ না নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার পরিবেশ তৈরি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা ও দখলদারিত্বের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ে শিক্ষার্থীদের একাংশ এমন ক্ষমতাধর হয়ে উঠছে যে প্রশাসন ও পুলিশ সেখানে অসহায় হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়া উচিত নিজস্ব আইন ও বিধি অনুযায়ী, কোনো দলীয় শক্তির দাপটে নয়। এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টিআইবি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দল ও অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে রাখতে বিএনপি-জামায়াতের প্রতি টিআইবির আহ্বান

সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬