Dhaka ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

‘ঢাকা বাঁচাও’ সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কৃত, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ‘ঢাকা বাঁচাও’ সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কার করা হয়েছে। একই  সঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক হিসেবে মো. তানভীর আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ পড়ুন
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরম বিক্রির নামে চাঁদাবাজি, সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সংবাদ সম্মেলনে সংগঠনটির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে মো. তানভীর আজাদকে আহ্বায়ক, মো. আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা এবং সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মো. আলামিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সোহানী শিফা, তানভীর আজাদ, মো. আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনপ্রিয়

বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

‘ঢাকা বাঁচাও’ সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কৃত, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

সর্বশেষ হালনাগাদ : ০৮:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬