Dhaka ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খাঁন

  • সর্বশেষ হালনাগাদ : ০২:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দেশের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এই চক্রান্ত প্রতিহত করতে বাংলাদেশপন্থী দল ও শক্তিসমূহকে রাজপথে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এই আহ্বান জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের বিরুদ্ধে নতুন করে আওয়ামী লীগের চক্রান্ত শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত অপশক্তিকে প্রতিহত করতে রাজপথে বাংলাদেশপন্থী শক্তিগুলোর শক্ত অবস্থান বজায় রাখার বিকল্প নেই।

এদিকে পোশাকশ্রমিকদের ন্যায়সংগত দাবি সরকার বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন স্থগিত করে তাদের কর্মস্থলে ফেরার অনুরোধ জানান রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলেও চক্রান্তকারীরা তা হতে দেবে না। তারা সাধারণ শ্রমিকদের আন্দোলনকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করবে।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খাঁন

সর্বশেষ হালনাগাদ : ০২:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬