Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এইচআরডিএসের তীব্র নিন্দা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের সঙ্গে একটি ফেসবুক পোস্ট ও মন্তব্য নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ৪ অক্টোবর বিকেলে রাবি ক্যাম্পাসের পরিবহন মার্কেটে হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে। পরে শহীদ জিয়াউর রহমান হলে গিয়ে আরিফুল ইসলামের কক্ষে ভাঙচুর এবং রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্য জাহিদ ইসলামের মাথায় আঘাত করা হয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ‘দ্য ডেইলি স্টার’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মৃদুল ইসলামকে গলা চিপে ধরে মারধর করারও অভিযোগ উঠেছে।

এইচআরডিএস জানায়, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের কেন্দ্র। সেখানে রাজনৈতিক মতপার্থক্যের জেরে সহিংসতা, ভাঙচুর ও সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উপস্থিত থাকলেও এবং পুলিশকে খবর দেওয়া হলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

ক্যাম্পাসে ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে সংগঠনটি ৫ দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা হামলা ও ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা, আহত সাংবাদিকদের ওপর হামলার বিচার ও চিকিৎসা নিশ্চিত করা, ক্যাম্পাসে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এইচআরডিএসের তীব্র নিন্দা

সর্বশেষ হালনাগাদ : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬