Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নীতিমালা লঙ্ঘন: কারিগরি শিক্ষা বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার নীতিমালার শর্ত ভঙ্গের অভিযোগে ৩৪টি পরীক্ষা কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নির্ধারিত পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এসব কেন্দ্র কেন বাতিল করা হবে না, তা আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর নির্দিষ্ট ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শোকজ পাওয়া কেন্দ্রগুলোর মধ্যে দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও কক্সবাজারের একাধিক কেন্দ্র রয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নীতিমালা লঙ্ঘন: কারিগরি শিক্ষা বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬