Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’: হবিগঞ্জে এএসআই ইলিয়াসের ভিডিও ভাইরাল

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলার তদন্তের নামে ঘুষ দাবি ও ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশ্যে ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করে তার দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে উপস্থিত লোকজনের সামনে ঘুষ নিয়ে মন্তব্য করেন এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত এক ব্যক্তি গোপনে তার এই বক্তব্যের ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি কেবলই জেনেছেন এবং খোঁজ নিয়ে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হবে। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে পুলিশ সুপার তারেক মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এএসআই ইলিয়াসের বিরুদ্ধে এর আগেও মামলা তদন্তের নামে ঘুষ দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছিল। সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’: হবিগঞ্জে এএসআই ইলিয়াসের ভিডিও ভাইরাল

সর্বশেষ হালনাগাদ : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬