Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতি গঠন ও শিক্ষা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন শিক্ষাস্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী স্মৃতি মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মাননার অংশ হিসেবে মনোনীত প্রতিটি শিক্ষককে নগদ দুই লাখ টাকা, একটি আকর্ষণীয় ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুর দুইটায় মূল অনুষ্ঠান শুরু হবে। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পাশাপাশি বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অতিথিদের আলোচনা পর্ব শেষে সম্মাননা প্রদান, পুরস্কারপ্রাপ্তদের অনুভূতি প্রকাশ এবং প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে।

চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষকদের আত্মত্যাগ, নিরলস পরিশ্রম ও সমাজের প্রতি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার যথাযথ মূল্যায়ন এবং তাদের সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় করাই এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাস্তর থেকে মোট ১০১ জন শিক্ষককে ক্যাটাগরিভিত্তিক এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন (সাধারণ ৮ ও মাদ্রাসা ২), মাধ্যমিক স্তরে ২০ জন (সাধারণ ১০, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫), এবং কলেজ পর্যায়ে ২৫ জন (সাধারণ ১৫, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫) শিক্ষক রয়েছেন। এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন (সরকারি ১৮ ও বেসরকারি ২), চিকিৎসা শিক্ষায় ১০ জন (মেডিকেল কলেজ ৫ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় ৫), কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক এই তালিকায় স্থান পেয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ পছন্দে আরও ৬ জন শিক্ষককে এই সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে।

যোগ্য ও প্রকৃত গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। এর জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথক কয়েকটি সার্চ কমিটি গঠন করেছিল। প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজন করে শিক্ষকের নাম প্রস্তাব করে একটি প্যানেল তৈরি করে তা জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য ইউজিসির পক্ষ থেকেও বিশেষ সার্চ কমিটি একই প্রক্রিয়ায় প্যানেল তৈরি করে। পরবর্তী সময়ে এসব প্যানেল থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত সম্মাননাপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস বিশ্বব্যাপী উদযাপিত হয়ে থাকে। এই দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা এবং দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬