Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানোর বিষয়ে আলোচনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন।

বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানো। এছাড়া সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি জোরদার করা এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও আধুনিক দক্ষতা উন্নয়নে মার্কিন সহায়তার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

বৈঠকে স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে গবেষণা জোরদার করার তাগিদ দেওয়া হয়, যা বাংলাদেশের স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, শিক্ষা খাতের মানোন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের দেশের সামগ্রিক অগ্রগতিতে আরও গভীরভাবে সম্পৃক্ত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানোর বিষয়ে আলোচনা

সর্বশেষ হালনাগাদ : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬