Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ আটকের পর গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেনÑগণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রিয়াজুস ছলেহীন, তৌফিক আলম ও মুশফিক উল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় নিয়মিত টহলের অংশ হিসেবে ৪ নম্বর একাডেমিক ভবনে অভিযান চালায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের একটি দল। এ সময় ওই তিন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই প্রাথমিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

ঘটনার বিষয়ে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সর্বশেষ হালনাগাদ : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬