ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশি কিছু বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘোষণা দিয়েছে যে তারা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূলে মাঠে থাকবে।
ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বুধবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
তিনি লেখেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে ডাকসু।”
পোস্টে তিনি আরও জানান, আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। পাশাপাশি, আজ রাত ও আগামীকাল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের কথাও উল্লেখ করেন তিনি।
সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
এদিকে, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব ঘটনার পেছনে নিষিদ্ধ সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা থাকতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।















