Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস পার হলেও বই পায়নি পঞ্চগড়ের অর্ধশতাধিক শিক্ষার্থী

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চলতি শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস অতিবাহিত হতে চললেও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় পাঠ্যবই হাতে পায়নি। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, ষষ্ঠ শ্রেণির ১১৯ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান, গণিত, ধর্ম ও বাংলা দ্বিতীয় পত্রের বই অনেকেই পায়নি। এমনকি চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষার মতো বিষয়ের বই তো অধিকাংশ শিক্ষার্থীই পায়নি। সপ্তম শ্রেণির কয়েকজন হিন্দুধর্ম বিষয়ের এবং অষ্টম শ্রেণির দুজন শিক্ষার্থী চারু ও কারুকলা বিষয়ের বই থেকে বঞ্চিত রয়েছে।

সবচেয়ে শোচনীয় অবস্থা নবম শ্রেণির মানবিক বিভাগের। এই বিভাগের ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জন কৃষি শিক্ষা, ১০ জন গণিত, ৮ জন আইসিটি, ৬ জন বিজ্ঞান এবং ধর্ম, ভূগোল, বাংলা ও ইংরেজির মতো গুরুত্বপূর্ণ আবশ্যকীয় বিষয়ের বই পায়নি। বই না পাওয়া মানবিক বিভাগের শিক্ষার্থী বিপ্লব রায় জানায়, শুরু থেকেই সে এই বিভাগে পড়াশোনা করলেও এখন পর্যন্ত ধর্ম বই পায়নি। শিক্ষকের কাছে একাধিকবার গিয়েও কোনো সমাধান মেলেনি, ফলে বাধ্য হয়ে গাইড বই পড়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে।

এদিকে বিদ্যালয়ের নিয়মিত অফিস সহায়ক থাকা সত্ত্বেও বই সংগ্রহ ও বিতরণের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল খণ্ডকালীন নৈশপ্রহরী রাসেল ইসলামকে। বই বিতরণের কোনো সঠিক তালিকা বা রেজিস্টার রাখা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, তাকে কোনো তালিকা তৈরি করতে বলা হয়নি, বরং তাঁর কাছে যে বইগুলো ছিল, সেগুলোই তিনি বিলিয়ে দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকরাও সদুত্তর দিতে পারেননি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস পার হলেও বই পায়নি পঞ্চগড়ের অর্ধশতাধিক শিক্ষার্থী

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬