Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইডেন মহিলা কলেজের উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

দেশের দেড়শ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ সবসময়ই নারীদের মেধা ও মনন বিকাশে এবং জাতীয় বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে একটি বিশেষ সেমিনারের আয়োজন করে।

‘অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করতে পারে’ শীর্ষক এই সেমিনারের মূল লক্ষ্য ছিল আর্থিক খাতের কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোদেজা খাতুন, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন এবং সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. আফরোজা বেগম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি ও হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ব্যাংকিং খাতের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা আর্থিক সচেতনতা অর্জন করে সেবাগ্রহীতা কিংবা ব্যাংকার হিসেবে যুক্ত হলে দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম জাহিদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রকিবুল হক মুন্সী এবং এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীম আরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, নারীরা সাধারণত পারিবারিক সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ হয়ে থাকেন, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইডেন মহিলা কলেজের উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬