Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে অর্থ আত্মসাৎ, একজন গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

আমেরিকার বিভিন্ন নামী কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মো. তানভির হাসান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর দক্ষিণখান থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভির হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানভির হাসান আজমপুর এলাকার বাসিন্দা মাসুদ পারভেজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বেসরকারি চাকরিজীবী। ২০২৫ সালের ৯ আগস্ট সকালে তিনি ফেসবুকে একটি পেজের সন্ধান পান, যেখানে আমেরিকায় বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে কাজের বিজ্ঞপ্তি দেওয়া ছিল। আগ্রহী হয়ে তিনি পেজে দেওয়া একটি বিদেশি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

যোগাযোগের একপর্যায়ে চক্রের এক সদস্য তাকে আমেরিকার একটি প্রতিষ্ঠানে চাকরির অফার লেটার পাঠান। এরপর চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের দেওয়া বাংলাদেশের কয়েকটি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা পাঠাতে বলা হয়। ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভুক্তভোগী মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান।

পরবর্তীতে ভুক্তভোগী বুঝতে পারেন যে অফার লেটারসহ চাকরির বিষয়টি সম্পূর্ণ ভুয়া। তিনি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে মোবাইল নম্বর থেকে ব্লক করে দেওয়া হয় এবং অভিযুক্তরা যোগাযোগ বন্ধ করে দেন।

এছাড়া, অভিযুক্তরা আরও অর্থ দাবি করলে ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে প্রতারকেরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিতে থাকেন।

এ ঘটনায় ভুক্তভোগী তেজগাঁও থানায় একটি মামলা করেন। ২০২৬ সালের ১০ জুন করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়। মামলাটি প্রথমে তেজগাঁও থানায় করা হলেও বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় তদন্তের দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, তদন্তে মামলার তথ্য ও সংশ্লিষ্ট লেনদেন বিশ্লেষণ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের সদস্যদের একজন তানভির হাসানের প্রকৃত ঠিকানা শনাক্ত করে দক্ষিণখানের আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভির হাসান ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে অর্থ আত্মসাৎ, একজন গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬