Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জামায়াতের জন্ম চাঁদাবাজির টাকায়: এমপি খোকন; বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশেহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘জামায়াতের জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় খোকন তালুকদার আরও বলেন, বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক অবস্থানের নেতৃত্বে আছেন, তাদের কেউ কেউ অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আবোল-তাবোল কথা বলছেন। তাদের বিগত দিনের রাজনৈতিক ইতিহাস দেখলে দেখা যাবে, একসময় তারা ফ্যাসিস্ট সরকারের স্লোগান দিতে দিতে মুখ ব্যথা করে ফেলেছেন। এখন তারাই ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করছেন। একই সঙ্গে তারা বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জামায়াতের জন্ম চাঁদাবাজির টাকায়: এমপি খোকন; বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬