Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ: শিক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এনডি’ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষা বিস্তারে তাদের অঙ্গীকার, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ: শিক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬