Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীর ব্যস্ততম সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার পর থেকে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা হাতে ‘লালকার্ড’ নিয়ে সড়কে জড়ো হন এবং দুপুর নাগাদ রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের মূল অভিযোগ, নতুন এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র যাত্রার শুরুতে ঢাবি থেকে ভিসি নিয়োগ দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অবিলম্বে পুনর্বহাল, বিশ্ববিদ্যালয়টিকে স্কুলিং মডেলে রূপান্তর, আটকে থাকা পরীক্ষা ও সেশনজট নিরসনে সুনির্দিষ্ট একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং দ্রুত প্রশাসনিক ভবন চালুর জোরালো দাবি জানিয়েছেন। এদিকে আকস্মিক এই সড়ক অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

সর্বশেষ হালনাগাদ : ০৩:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬