Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জবি গেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের দ্বিতীয় গেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার কমিটির সহ-সম্পাদক মো. সুমন খান মিরাজকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত সুমন মোবাইল ফোনে ককটেল ও ব্যানার-পোস্টার নিয়ে ক্যাম্পাসের আশপাশে বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি সংক্রান্ত আলাপে লিপ্ত ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। তবে তার কাছ থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান জানান, শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে ককটেল বিস্ফোরণ ও ব্যানার সংক্রান্ত অপতৎপরতার অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জবি গেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ

সর্বশেষ হালনাগাদ : ০১:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬