Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হলো ডেমো ক্লাস, শিথিল হলো যোগ্যতাও

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

যোগ্য শিক্ষক বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো এই নীতিমালায় যুক্ত করা হয়েছে ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস। একই সঙ্গে শিক্ষক পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতার শর্তেও আংশিক শিথিলতা আনা হয়েছে। তবে চলমান শিক্ষক নিয়োগ নীতিমালার অন্যান্য বিধি অপরিবর্তিত রয়েছে।

গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এসব নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সূত্র জানায়, শিক্ষক নিয়োগে প্রার্থীর পাঠদান দক্ষতা ও উপস্থাপনা যাচাই করাই ডেমো ক্লাস অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য। এখন থেকে আবেদনকারীদের সশরীরে এই ডেমো ক্লাসে অংশ নিতে হবে। এছাড়া, শিক্ষক পদে আবেদনের জন্য আগে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং বিভাগের মেধাক্রম অনুযায়ী প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার যে শর্ত ছিল, তাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো প্রার্থী যদি স্নাতক (অনার্স) পরীক্ষায় অনুষদ বা বিভাগে প্রথম স্থান অর্জন করেন, তাহলে স্নাতকোত্তর পরীক্ষায় মেধাক্রমে প্রথম থেকে সপ্তমের মধ্যে না থাকলেও তিনি শিক্ষক পদে আবেদন করতে পারবেন। একইভাবে, স্নাতক পরীক্ষায় প্রথম থেকে সপ্তমের মধ্যে না থাকলেও যদি কোনো প্রার্থী স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হন, তিনিও আবেদনের সুযোগ পাবেন। তবে উভয় ক্ষেত্রেই ন্যূনতম সিজিপিএ ৩.৫০ বাধ্যতামূলক থাকবে। এই শিথিলতা কেবল অনার্স বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে।

অন্যদিকে, বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগের বেলায় পূর্বের মেধাক্রমের শর্ত প্রযোজ্য হবে না।

উক্ত সিন্ডিকেট সদস্য আরও জানান, যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়া যায় এবং কোনো প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার সিজিপিএ ৩.৫০ না থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ বা প্ল্যানিং কমিটি সুপারিশ করতে পারবে। পরবর্তীতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাবে এবং সে ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগ থাকবে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হলো ডেমো ক্লাস, শিথিল হলো যোগ্যতাও

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬