Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি: লুট ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে দিনে-দুপুরে এক জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে ১ নম্বর ঢাকেশ্বরী বাজার এলাকায় দেবাশীষ ঢালীর জুয়েলারি দোকানে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে দোকানে থাকা সবাইকে জিম্মি এবং দোকানমালিককে মারধর করে ৮ ভরি স্বর্ণ, ২০০ ভরি রুপাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সশস্ত্র ডাকাত দল হঠাৎ দোকানে প্রবেশ করে। ডাকাতেরা ভেতরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাকে বেদম মারধর করে। একপর্যায়ে ক্রেতাদের কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা সাড়ে ৪ ভরি স্বর্ণসহ মোট ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপার অলংকার লুট করে দ্রুত চম্পট দেয়। তিনি অবিলম্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িত ডাকাতদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি: লুট ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬