Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে মাদকের প্রতিবাদ করায় সামাজিক সংগঠককে কুপিয়ে জখম

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া মো. মহিউদ্দিন (৩৬) নামে এক সামাজিক সংগঠককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাদক কারবারির বাসভবন ও গোয়ালঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে, যাতে একটি গবাদিপশু পুড়ে মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত করতে সম্প্রতি গঠিত একটি সামাজিক সংগঠনের মাধ্যমে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি মুজিবুর রহমান ও তাঁর অনুসারীদের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নেন মহিউদ্দিন। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্টারহাট এলাকায় মুজিবুরের প্রধান সহযোগী ইব্রাহিমের সঙ্গে মহিউদ্দিনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ইব্রাহিম ধারালো দা দিয়ে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

মহিউদ্দিনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মিছিল নিয়ে চিহ্নিত মাদক কারবারি মুজিবুর রহমানের ভাড়া বাসায় তোপ চালায় এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে মাদকের প্রতিবাদ করায় সামাজিক সংগঠককে কুপিয়ে জখম

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬