Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের রায়পুরে দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ, থানায় ডায়েরি

  • সর্বশেষ হালনাগাদ : ১২:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার সকালে স্কুলে ও মাদরাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।

মঙ্গলবার রাত ১০টায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনেরা।

নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে, নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিখোঁজ শিশু সায়েমের বাবা জাকির হোসেন এবং মিনহাজের বাবা এমরান হোসেন জানান, গত রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিন আর বাড়িতে ফেরেনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামের দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের রায়পুরে দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ, থানায় ডায়েরি

সর্বশেষ হালনাগাদ : ১২:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬