Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা: অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

আগামী অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কলেজগুলোতে সর্বোচ্চ টানা ১৬ দিন পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে জানা যায়, সরকারি ও বেসরকারি কলেজে এ সময় সবচেয়ে বেশি ছুটি থাকবে। অক্টোবর মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ পাওয়া যাবে, যার মধ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার জন্য ছুটি নির্ধারিত। ছুটির আগের ও পরের সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে কলেজগুলো টানা ১৬ দিন বন্ধ থাকবে। এই মাসে মোট ১০ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার বন্ধ যুক্ত হয়ে মোট ১০ দিনের টানা ছুটি মিলবে। সব মিলিয়ে অক্টোবরে মাধ্যমিক স্তরে ১৫ দিন পাঠদান চলবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি বহাল থাকবে। সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার দিন মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও মোট ১০ দিন ছুটি কাটাবে শিক্ষার্থী ও শিক্ষকরা।

সরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাদ্রাসায় টানা ৫ দিনের ছুটি মিলবে। এছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা মিলিয়ে মোট ১০ দিন ছুটি থাকবে।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিন্ডিকেট বা কর্তৃপক্ষের ওপর ন্যস্ত। ফলে দুর্গাপূজায় বিশ্ববিদ্যালয়গুলো খোলা বা বন্ধ থাকার মেয়াদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা: অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

সর্বশেষ হালনাগাদ : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬