Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আল-হাইআতুল উলয়ার নির্দেশনাকে স্বাগত জানালো ওলামা অ্যালায়েন্স

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ, ইসলাহী ও তারবিয়াতি কার্যক্রম জোরদার, ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি কার্যকর করা এবং মাদরাসাবিরোধী অপপ্রচার রোধে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দেওয়া নির্দেশনাকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

সংগঠনটি জানিয়েছে, দেশের ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এবং তাদের অধিভুক্ত মাদরাসাগুলোর প্রতি এসব নির্দেশনা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স বলেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং মাদরাসায় নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তারা ইতোপূর্বে আল-হাইআতুল উলয়ার সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়েও সেখানে আলোচনা হয়।

সংগঠনটির মতে, ওই আলোচনার বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে সুস্পষ্ট নীতিগত নির্দেশনা ও বাস্তবায়নমূলক পদক্ষেপ নেওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আরও বলেছে, শিক্ষার্থীদের শাস্তি হিসেবে প্রহার সম্পূর্ণ নিষিদ্ধ করা, শারীরিক ও মানসিক নির্যাতনমূলক আচরণ বন্ধ, নিয়মিত ইসলাহী ও তারবিয়াতি মজলিসের আয়োজন এবং অভিভাবকদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মাদরাসায় সক্রিয় সুরক্ষা কমিটি গঠন এবং অভিযোগ দ্রুত তদন্তের ব্যবস্থার কথাও বলা হয়েছে।

এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সুশৃঙ্খল ও কল্যাণকর পরিবেশ তৈরি হবে বলে সংগঠনটি প্রত্যাশা করেছে।

একই সঙ্গে, প্রকৃত অপরাধের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা, শিক্ষকসমাজ কিংবা ওলামা সমাজের ওপর না চাপানোর যে অবস্থান আল-হাইআতুল উলয়া জানিয়েছে, সেটিকেও ইতিবাচক ও দায়িত্বশীল বলে উল্লেখ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি বলেছে, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মর্যাদাও রক্ষা করা জরুরি; উভয় ক্ষেত্রেই ন্যায় ও ভারসাম্য নিশ্চিত করতে হবে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মুখপাত্র রফিকুল ইসলাম আইনী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। আমরা ইতোপূর্বে আল-হাইআতুল উলয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আল-হাইআতুল উলয়ার নির্দেশনাকে স্বাগত জানালো ওলামা অ্যালায়েন্স

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬