Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের আবু হুরায়রা সাবিত

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

মিশরের বিশ্বখ্যাত ও ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার (অনার্স) সুযোগ পেয়েছেন ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আবু হুরায়রা সাবিত। তার এ সাফল্যে আনন্দিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

আবু হুরায়রা সাবিতের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। তার বাবা মো. মনিরউদ্দিন। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে তিনি সর্বাত্মক সহযোগিতা করে আসছেন।

২০২৩ সালে দাখিল পাস করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হন সাবিত। সেখান থেকে ২০২৫ সালে আলিম পাস করার পর তিনি বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুতি শুরু করেন। আলিম পাসের পর পাকিস্তানের মর্যাদাপূর্ণ ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ এবং ইন্দোনেশিয়ার একটি উচ্চশিক্ষা প্রোগ্রামেও প্রাথমিকভাবে নির্বাচিত হন তিনি।

তবে ইসলামী শিক্ষার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল সাবিতের। সেই লক্ষ্যেই চেষ্টা চালিয়ে অবশেষে কাঙ্ক্ষিত ভর্তির সুযোগ লাভ করেন তিনি।

সাবিত বলেন, “বিশ্বের অন্যতম প্রাচীন এই ইসলামি বিদ্যাপীঠে পড়ার সুযোগ পাওয়া আল্লাহর অশেষ নেয়ামত। আল-আযহার থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশে ফিরে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী বলেন, “আবু হুরায়রা সাবিতের এ অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তার মেধা, অধ্যবসায় ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তাকে এ সাফল্য এনে দিয়েছে। আমরা আশা করি, আল-আযহারে সে ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের আবু হুরায়রা সাবিত

সর্বশেষ হালনাগাদ : ০২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬