আসন্ন নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রবিবার (৮ নভেম্বর) শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ে এই ছুটি কার্যকর হবে।


























