Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার সম্মেলন

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ৫ ও ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার সম্মেলন (আইসিজিআরএ ২০২৬)। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের গবেষকদের ৮৫টি গবেষণাপত্র ও ৪৫টি পোস্টার উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দ এসব তথ্য জানান।

‘অপটিমাইজড ডিজাইন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল হ্যাবিট্যাটস (ডিইএসএইচ)’ প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশل বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল (গ্রেস) এবং শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ। টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে উদ্ভাবনী ধারণা বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার এবং কো-চেয়ার হিসেবে রয়েছেন শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক ও মর্যাদাপূর্ণ ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবিরও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার সম্মেলন

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬