Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদরাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, অতঃপর সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

প্রথমবারেই বিচারক হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে ফজলে রুহানির। ১৮তম বিজেএস পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। মাদরাসার ঐতিহ্যবাহী শিক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে উচ্চশিক্ষা এবং পরবর্তীতে প্রথমবারেই বিচার বিভাগে সুপারিশপ্রাপ্ত হওয়ার এই যাত্রার পেছনে রয়েছে তার ধৈর্য, কঠোর পরিশ্রম এবং পরিবারের নিরলস ত্যাগ। ফজলে রুহানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলএম অধ্যয়নরত আছেন।

আইন অধ্যয়ন শুরু করার পর থেকেই বিচার বিভাগ নিয়ে ফজলে রুহানির আগ্রহ জন্ম নেয়। তার কাছে বিচারকের পদটি কোনো ক্ষমতা বা মর্যাদার প্রতীক নয়, বরং এটি দায়িত্ব, সততা, নিরপেক্ষতা ও জনআস্থার একটি অনন্য স্থান। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে আইন ও প্রমাণের ভিত্তিতে উভয় পক্ষের বক্তব্য শুনে ন্যায়বিচার নিশ্চিত করার এই দায়িত্ববোধই তাকে বিচারক পেশার প্রতি আগ্রহী করে তুলেছে।

ফজলে রুহানির শিক্ষাজীবনের শুরুটা হয়েছিল মাদরাসায়। কিশোরগঞ্জের কটিয়াদীর ঝিরারপাড় দারুল উলুম দাখিল মাদরাসা থেকে ২০১৮ সালে দাখিল এবং ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে ২০২০ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। একাডেমিক পড়াশোনাকে বিজেএস প্রস্তুতির মূল ভিত্তি হিসেবে নিয়ে প্রথমবারেই তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদরাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, অতঃপর সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তি

সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬