Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর কার্যকর করতে হলে প্রথমে মানসিকতা, মূল্যবোধ এবং দায়িত্বের প্রতি অঙ্গীকারে পরিবর্তন আনা জরুরি। সম্প্রতি হায়্যার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এই মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কক্সবাজারের একটি হোটেলে পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি-৪)’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।

অধ্যাপক রাকিবুল হক বলেন, জ্যেষ্ঠ শিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ শিক্ষকদের পেশাগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কনিষ্ঠ শিক্ষকদেরও পরামর্শ ও নতুন ধারণা গ্রহণে উন্মুক্ত থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু ট্রেইনার নন, আপনারা মেন্টর, রোল মডেল এবং পরিবর্তনের কারিগর। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে পাঠদান ও শিখনের মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এই উদ্যোগের আওতায় বেশ কিছু মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। তাদের সঙ্গে নিয়ে সারা দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার শিক্ষকের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নে কাজ করবে হিট প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অব একাডেমিক অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। আরও বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন তৌফিক হাসান, অ্যাডভান্স এইচই-এর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্পের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করে। জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গত ২৪ অক্টোবর এই প্রশিক্ষণ শুরু হয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

সর্বশেষ হালনাগাদ : ১০:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬