Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড্রোন ওড়ানো নিষিদ্ধ, ছাত্রীদের হলে ভিডিও ধারণের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া যেকোনো ধরনের ড্রোন ক্যামেরা উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ছাত্রীদের আবাসিক হলে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠার পর রবিবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, সম্প্রতি কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ক্যাম্পাসে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করেছেন, যেখানে ছাত্রীদের আবাসিক হলের দৃশ্যও ছিল। এ নিয়ে ছাত্রীরা আপত্তি জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই পদক্ষেপ নেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায়ই অজ্ঞাতনামা ব্যক্তিরা বিনা অনুমতিতে ড্রোন ওড়াচ্ছেন, এমনকি ছাত্রীদের হল পাড়াতেও ড্রোন দেখা গেছে। এটিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য চরম উদ্বেগজনক হিসেবে বর্ণনা করা হয়েছে।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রক্টর অফিসের পূর্বানুমতি ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের ড্রোন ক্যামেরা উড্ডয়ন নিষিদ্ধ। যদি কারও ড্রোন উড্ডয়নের প্রয়োজন হয়, তবে তাকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি গ্রহণসহ সংশ্লিষ্ট সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ছাত্রীদের অনেকেই আবাসিক হলের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর বিষয়ে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি জানার পর আমরা এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছি। অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে সেটা শৃঙ্খলাবিরোধী হবে। সে ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড্রোন ওড়ানো নিষিদ্ধ, ছাত্রীদের হলে ভিডিও ধারণের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ০১:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬